সাবিলা নূর, তাসনিয়া ফারিণ আর সুনেরাহ্ বিনতে কামাল—গত পবিত্র ঈদুল আজহার তিন সিনেমা ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’-এ দেখা গেছে তাঁদের। তিন অভিনেত্রীর মধ্যে একটি বিষয় কমন, তিনজনই ঘুরতে ভালোবাসেন। ঈদের পর তিনজনই ঘুরতে বেরিয়েছেন দুনিয়ার নানা প্রান্তে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-
ঈদের পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিলা নূর। গতকাল বোস্টন শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
এসব ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সাদা পোশাকে। তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ২০ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে