Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»অপরাধ

    বি এ ন পি তে শৃ ঙ্খ লা ভ ঙ্গ : সাড়ে ৪ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

    By PRANTO ISLAM12/07/2025Updated:17/07/2025 অপরাধ No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ৫ই আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ পর্যন্ত সারা দেশে দল এবং এর অঙ্গসহযোগী সংগঠনের চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে দলটি। অনিয়ম ও সংগঠনবিরোধী কার্যকলাপ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে। তৃণমূল কর্মী থেকে কেন্দ্রের সিনিয়র নেতারাও এই শাস্তির আওতা থেকে রেহাই পাচ্ছে না। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই রেহাই দেয়া হবে না বলে কেন্দ্র থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। 

    বিএনপি’র কেন্দ্রীয়, তৃণমূল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, দখল, টেন্ডার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েই মূলত বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। এ ছাড়া, স্থানীয় পর্যায়ে আধিপত্য, কমিটিতে পদ-পদবিকে কেন্দ্র করেও দ্বন্দ্ব্ব বাড়ছে। এসব ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হলেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। ঘটছে দখল, চাঁদাবাজি ও সংঘাত। আইনগতভাবে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানাচ্ছে দলটি। এখন কিছুটা নিয়ন্ত্রণেও এসেছে বলে জানিয়েছেন নেতারা। বলছেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কারণে সংগঠনের ভাবমূর্তি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। 

    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, দলের নামে যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে- তাদের বিএনপি রেহাই দেয়নি, দিচ্ছিও না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত, প্রতি সময় সারা দেশে কোথায় কী ঘটছে দলের নামে, কারা কী করছে- সবকিছুর খবর নিচ্ছেন। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের, যারা দলের নামে এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র গড়ে তুলছে, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকছে- এগুলো আমরা সন্ধান করে এবং ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি। এ পর্যন্ত চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। 

    সর্বশেষ গত ৯ই জুলাই পাবনার সুজানগরে মুঠোফোনে ছেলেমেয়ের কথা বলা নিয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ই জুলাই সুজানগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রউফ শেখসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের ১০ জন নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, বিভিন্ন অপশক্তি অনুপ্রবেশ করে বিএনপি’র নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে। বিএনপি’র যদি কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবিষ্যতেও নেয়া হবে। 

    ওদিকে, এসব ঘটনায় ছাত্রদল এখন পর্যন্ত সারা দেশে ৩২৯ জনকে বহিষ্কার ও ৫৪১ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে ১০০ জনকে বহিষ্কার, ১৫০ জনকে শোকজ, কমপক্ষে ১০০ জনের পদ স্থগিত এবং প্রায় ২০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া, যুবদলের ১৫০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, ৫৬ জনকে শোকজ এবং ৫ জনের পদ স্থগিত করা হয়েছে।

    জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না মানবজমিনকে বলেন, সাংগঠনিক যে ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি আইনগতভাবে ব্যবস্থা নেয়ারও অনুরোধ আমরা জানাচ্ছি। এসব কর্মকাণ্ড ১শ’ ভাগ বন্ধ না হলেও এর সংখ্যা খুবই কম। আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরও এগুলো বন্ধ হচ্ছে না, আমাদের হাতে তো প্রশাসনিক ক্ষমতা নেই। এরপরও আমরা চেষ্টা করছি। আমরা এ বিষয়ে জিরো টলারেন্সে আছি।  

    যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন মানবজমিনকে বলেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার ও শোকজ করা হচ্ছে। এমনকি কমিটিও বিলুপ্ত করা হচ্ছে। মামলাও করা হয়েছে। এসব অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা গ্রেপ্তার করতে বলছি এবং ভুক্তভোগীকে মামলা দায়ের করতেও বলছি।  

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এসবই করা হচ্ছে সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে। এর মধ্যদিয়ে সংগঠনের ভাবমূর্তি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে।

    শীর্ষ খবর
    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    মোহাম্মদপুর ও আদাবরে এক ঘণ্টার ব্যবধানে দুজন খুন

    শ্যামলীর সেই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

    সালিসে বিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে গুলিবর্ষণ

    লাল চাঁদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে তিন আসামির জবানবন্দি

    মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫: ডিএমপি

    খুন হওয়ার আগমুহূর্তে শ্বশুরকে বাড়িতে আসতে বলেন হাবিবা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.