Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»আন্তর্জাতিক

    রাজার পোর্ট্রেট আঁকল নারী রোবট

    By PRANTO ISLAM19/07/2025 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগে রাজপরিবারের সদস্যদের ছবি আঁকার জন্য খ্যাতিমান চিত্রশিল্পীদের ডাক পড়ত। কিন্তু এখন সেই কাজ করেছে এক নারী রোবটশিল্পী।

    মানুষের মতো দেখতে এই রোবটশিল্পীর নাম ‘আই-ডা’। এটি শুধু ছবি আঁকতেই পারে না, উন্নত ভাষা মডেলের সাহায্যে মানুষের সঙ্গে কথাও বলতে পারে।

    আই-ডা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের একটি পোর্ট্রেট এঁকেছে। পোর্ট্রেটটির নাম রাখা হয়েছে ‘অ্যালগরিদম কিং’।

    রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের চিত্রকলা উদ্যোক্তা-ব্যবসায়ী আইডান মেলার। আই-ডা তৈরি হয় যুক্তরাজ্যের কর্নওয়ালে, ব্রিটিশ রোবোটিকস কোম্পানি ইঞ্জিনিয়ার্ড আর্টসের সহায়তায়। আই-ডা নামটি এসেছে অ্যাডা লাভলেসের নাম থেকে। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।

    আই-ডার চোখে বসানো আছে ছোট ক্যামেরা, যেগুলো তাকে ছবি আঁকতে সাহায্য করে। রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে, রোবট হাত দিয়ে তেলরঙের ক্যানভাসে ছবি আঁকে।

    এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট এঁকেছিল আই-ডা। সেই পোর্ট্রেট ও রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট—এই দুই চিত্রকর্মই সম্প্রতি একসঙ্গে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ‘এআই ফর গুড সামিট’-এ।

    সেখানে বক্তব্য রাখতে গিয়ে আই-ডা বলে, জাতিসংঘের এই অসাধারণ আয়োজনের অংশ হতে পেরে সে সম্মানিত। রাজা তৃতীয় চার্লসের এই প্রতিকৃতি কেবল একটি সৃজনশীল কাজ নয়; বরং সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তিত ভূমিকার একটি বার্তাও বহন করে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল গঠন করছে, তা ভাবার একটি সুযোগও দেয় এটি।

    আই-ডার আঁকা চিত্রকর্ম ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গ্যালারিসহ মিসরের পিরামিড এলাকায়ও প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আই-ডার আঁকা একটি চিত্রকর্ম নিলামে ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।

    আন্তর্জাতিক
    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি

    চিকিৎসা কার আগে হবে, সে সিদ্ধান্ত নিতে হিমশিম

    রহস্য উন্মোচনে গলানো হচ্ছে প্রাচীন বরফখণ্ড

    সিরিয়ায় ইসরায়েলি হামলা: ইসলামপন্থী শারার সরকারের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ

    দুর্নীতির অভিযোগের পর পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    আমেরিকাকে হটিয়ে বিশ্ব নেতৃত্বে চলে আসবে চীন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.