Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»রাজনীতি

    ‘সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ, হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে’

    By PRANTO ISLAM03/07/2025 রাজনীতি No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে সীমা নির্ধারণ। আরেকটি হচ্ছে উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা।

    দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

    ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার (৩ জুলাই) এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

    বিকেলে আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, আজ সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী, একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্ট থাকবে। তবে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করে বিভাগীয় শহরেও স্থায়ী বেঞ্চ সম্প্রসারণ করা হবে।

    এ সম্পর্কে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এই নাগরিকদের পাশাপাশি তাদের সন্তানরা বিচারের আশায় ঢাকা আসেন। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, অপেক্ষা করার মতো সুযোগ খুব কম মানুষের আছে। এ অবস্থায়, সময় ও জনদাবি অনুযায়ী এটা প্রতিষ্ঠিত যে, বিচার প্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত। এখানে সবাই একমত হয়েছেন। 

    হাইকোর্ট

    তবে এখানে ২/৩টি সমস্যার কথাও উঠে আসছে। তা হচ্ছে, বিচার ব্যবস্থাকে ডিসেন্ট্রাল করার ক্ষেত্রে অধিক সংখ্যক বিচারপতি পাওয়া যাবে কি না! বিচারপতিরা ঢাকার বাইরে, এলাকায় যাবেন কি না, পটেনশিয়াল আইনজীবীরা এলাকায় গিয়ে প্র্যাকটিস করবেন কি না?

    এক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বিচারপতি ও পটেনশিয়াল আইনজীবী হয়তো কম হবে। তবে এই সংখ্যা যদি পাঁচগুণ বাড়িয়ে দিই, তাহলে বিচারপতি রিক্রুট করতে হবে। মেধাবী তো আছেই। এখন আইনজীবীর সংখ্যা কিন্তু কম নয়। এক কক্সবাজারেই কিন্তু শতাধিক আইনজীবী আছেন, যাদের কেউ কেউ ঢাকায় সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে প্র্যাকটিস করেন। সরকার যদি কোর্ট পর্যাপ্ত বাড়িয়ে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ করে, দেশে-বিদেশে প্রশিক্ষণ দেন, তাহলে এ সমস্যা থাকবে না। এজন্য আমরা বাজেট বাড়াতে বলছি। সরকারের তো উচিত মেধাবীদের নিয়োগ করা।

    হাইকোর্ট
    তাহের বলেন, একইভাবে যদি আইনজীবীরা দেখেন তাদের মেধা কাজে লাগানোর সুযোগ এলাকাতেই আছে এবং প্র্যাকটিস করতে পারছেন, তাহলে তো তারা রাজি হবেন। যেমন আগে ডাক্তাররা গ্রামে বা এলাকায় যেতে চাইতেন না, এখন তো যাচ্ছেন। রাষ্ট্র যদি সেই ব্যবস্থা করেন, তাহলে বিচারপতি ও আইনজীবীরাও যাবেন।

    জামায়াত নেতা আরও বলেন, সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী, একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্ট থাকবে। তবে হাইকোর্টকে ডিসেন্ট্রাল করে বিভাগীয় শহরেও স্থায়ী বেঞ্চকে সম্প্রসারণ করা হবে। ঐকমত্য কমিশনের আলোচনায় নিঃসন্দেহে এটা একটা বড় অর্জন। 

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কিট বেঞ্চ কোনো সমাধান না, আমরা স্থায়ী বেঞ্চের কথা বলেছি। সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। সেই সংশোধনীতে আজকের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করা হবে।

    সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায়ী মুহূর্তে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

    রাষ্ট্রপতি কর্তৃক সাজাপ্রাপ্ত বা অপরাধীকে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার বিশেষে একটা সীমাবদ্ধতা তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ইনসাফ ও সুষ্ঠু ন্যায় বিচারের স্বার্থে এটি করা হচ্ছে, ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা দাগি, কোনো খুনি বা আসামি ছাড়া পেয়ে না যায়।

    তিনি বলেন, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন তবে সেটা ভুক্তভোগী পরিবারের সম্মতির ভিত্তিতে। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি বা কমিটি ক্ষমা করতে পারবেন তা নির্ধারণ করা হয়েছে। এজন্য একটা বডি করা হয়েছে। যে বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় ক্ষমা করতে পারবেন তার একটা বিস্তারিত তালিকা করা হয়েছে।

    জামায়াতের এ শীর্ষস্থানীয় নেতা বলেন, আজকে নতুন একটি কথা যুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, যা অন্য দলগুলোও সমর্থন করেছে। তা হচ্ছে রাষ্ট্রপতি বা কমিটি যেসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বা সাধারণ অপরাধ আছে, সেসব ক্ষেত্রে ক্ষমার জন্য চাইলে সুপারিশ করতে পারবেন।

    রাষ্ট্রপতির কার্যালয়-বঙ্গভবন

    কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের কারণে যদি শাস্তি হয়, যেমন কারো বাবাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার হয়েছে ফাঁসি। এ ক্ষেত্রে কমিটি বা রাষ্ট্রপতি এককভাবে চাইলে ক্ষমা করতে পারবেন না। সেখানে আমরা বলেছি, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবহিত করতে হবে। কারণ একজনের বাবা খুনের অপরাধে অপরাধীকে অন্য আরেকজন ক্ষমা করতে পারেন না।

    তবে ভুক্তভোগীর পরিবার ও প্রতিষ্ঠিত ওয়ারিশ বা উত্তরাধিকারীদের সম্মতির ভিত্তিতে ক্ষমা করা যাবে। ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক বিচার নিশ্চিত করার জন্য এটি একটি নতুন ডাইমেনশন।

    এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

    বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ

    দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন: সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    রাজনৈতিক শেল্টার’ ছাড়া খুন, হামলা হচ্ছে না:নিজস্ব সংবাদঃ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.