Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»রাজনীতি

    আদালত প্রাঙ্গণে দুর্জয়কে ডিম নিক্ষেপ

    By PRANTO ISLAM03/07/2025 রাজনীতি No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    আদালত প্রাঙ্গণে দুর্জয়কে ডিম নিক্ষেপ

    আদালতে হাজির করার সময় মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে।

    এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ।

    আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

    রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। দুপুর সাড়ে ৩টায় শুনানি শুরু হয়।

    পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ১৩ নাম্বার আসামি দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।

    এছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।

    উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ফ্রিডমনিউজ24.নিউজ/এমএএস

    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

    বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ

    দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন: সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    রাজনৈতিক শেল্টার’ ছাড়া খুন, হামলা হচ্ছে না:নিজস্ব সংবাদঃ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.