Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»রাজনীতি

    দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কেউ রেহাই পাবে না: বিএনপি

    By PRANTO ISLAM04/07/2025 রাজনীতি No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই কঠোর অবস্থানের কথা জানান।
    রুহুল কবির রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যেকোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে, সে দায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র বিলম্ব করি নাই, করছি না, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হচ্ছে।

    তিনি বলেন, এই বিষয়টি আপনাদের (গণমাধ্যমের) সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম, আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেয়া যে, আর কেউ যেন সাহস না পায়, দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারো সঙ্গে অথবা অন্য যেকোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।
     আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে-তাদের আমরা রেহাই দেয়নি, দিচ্ছিও না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত, প্রতি সময় সারা দেশে কোথায় কি ঘটছে দলের নামে, কারা কি করছে- সবকিছুর খবর নিয়ে সঙ্গে সঙ্গে আমরা সেটার ব্যবস্থা নিয়েছি।

    তিনি আরও বলেন, ইতিমধ্যে বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের, যারা দলের নামে এবং বিভিন্ন  অঙ্গ-সংগঠনের নামে কোন দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোন কাজের মধ্যে থাকা- এগুলো আমরা সন্ধান করে এবং ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছি।  ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান রিজভী। 

    গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাংচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিন তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার কোতয়ালি মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলো, তার ছবিসহ পাওয়া গেছে, আজকে তাকে বহিষ্কার করা হয়েছে।

    তিনি জানান, বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কয়েকজন দুস্কৃতিকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী তাকে মারধোর করেছে, এটা কতবড় অনৈতিক কাপুরুষোচিত কাজ, তাকে (খোকন মিয়া) আজকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে। পাটগ্রামে এই ধরনের ঘটনা শুনা গেছে যে, কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাংচুর করেছে এবং দু’জনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা শুনেছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইনেও এসেছে যে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তিগত বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর  হামলা চালায়, ছবি বিভিন্ন অনলাইনে এসেছে। এটা শুনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুব দল তাৎক্ষণিকভাবে এই যুবদলের নামধারী এই নেতাকে যুবদল থেকে থেকে বহিষ্কার করেছে, সঙ্গে সঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল। 
    সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

    বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ

    দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন: সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    রাজনৈতিক শেল্টার’ ছাড়া খুন, হামলা হচ্ছে না:নিজস্ব সংবাদঃ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.