Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Monday, March 2
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»বিনোদন

    কাবিটা প্রকল্পের মেয়াদ শেষ, কাজই শুরু হয়নি

    By PRANTO ISLAM12/07/2025Updated:17/07/2025 বিনোদন No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব সংবাদঃ

    দেওয়ানগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের মেয়াদ শেষ হলেও দুটি কাজ শুরুই করা হয়নি। অথচ চেয়ারম্যান প্রকল্প বরাদ্দের অর্ধেক টাকা অগ্রিম নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দেওয়ানগঞ্জের আটটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কারে (কাবিটা) ৪১টি প্রকল্প বাস্তবায়ন করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এতে মোট বরাদ্দ ১ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৩২২ টাকা ৮১ পয়সা। ৭৪টি টিআর প্রকল্পে বরাদ্দ ১ কোটি ৬০ লাখ টাকা। সেই সঙ্গে খাদ্যশস্যের ১১টি সংস্কার প্রকল্পে ১১৭ দশমিক ৬৮০ টন গম এবং ২২টি প্রকল্পে ১১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বর্ষায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাগুলো পুনর্নির্মাণে প্রকল্পগুলো দেওয়া হয়েছে। যাতে পথচারীদের ভোগান্তি নিরসন হয়।

    গত বৃহস্পতিবার ‘আকন্দপাড়া আজিজলের বাড়ি থেকে ওছিউজ্জামানের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ’ প্রকল্প ঘুরে দেখা যায়, পাকা সড়ক থেকে রাস্তাটি নেমে গেছে গ্রামের ভেতরে। পাকা রাস্তা থেকে ৫০ ফুট দূরে রাস্তাটির কিছু অংশ ভাঙা। বাকি স্থানেও ছোট-বড় গর্ত। চলাচল করা কঠিন। গত বছর বর্ষায় ভেঙে গেছে রাস্তাটি।

    স্থানীয়রা জানান, রাস্তাটিতে কোনো কাজ হয়নি। ওই প্রকল্পে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৭ টাকা। প্রকল্পটির সভাপতি ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম। প্রকল্পটি অনুমোদন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। কাজের সময়সীমা ৩০ জুন। শুরুতে প্রকল্পের ৫০ শতাংশ অর্থ অগ্রিম দেওয়া হয়েছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজই শুরু হয়নি।

    আজিজলের বাড়ি থেকে ওছেউজ্জামানের বাড়ি পর্যন্ত রাস্তায় চেয়ারম্যান কোনো কাজ করেনি। গত বছর বর্ষায় রাস্তাটির বেশ কিছু স্থানে ভেঙে গেছে। কিছু কিছু স্থানে খানাখন্দ। এ রাস্তায় চলাফেরা করা কঠিন। দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।
    আব্দুল মোতালেব বলেন, আজিজলের বাড়ি থেকে দক্ষিণে বয়ে যাওয়া রাস্তাটি চলাচলের অনুপোযোগী। রাস্তাটি সংস্কার করা জরুরি। এ রাস্তা দিয়ে গ্রামবাসী সব সময় চলাচল করে। রাস্তাটির কিছু অংশে ভেঙে গেছে। এখন বর্ষাকাল, ডোবা নালায় পানি। মাটি পাওয়া কঠিন হবে। আগেই রাস্তাটি সংস্কার করা উচিত ছিল।

    একই দিন সানন্দবাড়ী পশ্চিমপাড়া আজিজুর ডাক্তারের বাড়ির উত্তর পাশে রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প ঘুরে দেখা যায়, কিছুটা ফাঁকা স্থানে অর্ধভাঙা বক্স কালভার্ট। দু’পাশে সংযোগ সড়ক নেই। কিছুটা দূর দিয়ে ক্ষেত ঘুরে চলাচল করছেন পথচারী। তারা জানান, গত বছর বর্ষায় কালভার্টটির কিছু অংশসহ দু’পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। এ কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    কালভার্টটির ফলকে লেখা সানন্দবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে বক্স কালভার্ট স্থাপন। নির্মাণ করেছে সানন্দবাড়ীর মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ। বরাদ্দ ছিল ৫ লাখ ৪০ হাজার ৮০০ টাকা। ২০২১-২২ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে বক্স কালভার্ট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, কালভার্টটি ইউপি চেয়ারম্যান নিজ দায়িত্বে নির্মাণ করেছেন।

    ২০২৪-২৫ অর্থবছরে সানন্দবাড়ী পশ্চিমপাড়া আজিজুর ডাক্তারের বাড়ির উত্তর পাশের প্রকল্পটি বাস্তবায়নে বরাদ্দ হয় তিন লাখ টাকা। তার ৫০ শতাংশ অর্থ প্রকল্পের শুরুতেই দেওয়া হয়েছে। কাগজে-কলমে ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা হলে জানান, প্রকল্পটি মূলত চেয়ারম্যান জিয়াউল ইসলামের দায়িত্বে রয়েছে। তাকে নামেমাত্র সভাপতি রাখা হয়েছে। অগ্রিম টাকাও নিয়েছেন চেয়ারম্যান। তিনি জানান, প্রকল্পটির কাজ এখনও শুরু করা হয়নি। ৩০ জুন কাজ শেষ করার সময়সীমা শেষ হয়েছে।

    সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ভাষ্য, গত বর্ষায় কালভার্টটি ভেঙে গেছে। এতে দুটি গ্রামের মানুষের চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বন্যার সময় সড়কের এই স্থানে পানি জমে থাকে। তখন চলাচল বন্ধ হয়ে পড়ে। দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবি তাঁর।

    একই গ্রামের রহিমা বেগম বলেন, ‘এই রাস্তায় একটি সেতু দিছিল সরকারে। তা এক বছরেই ভাইঙা গেছে। এহন আবার ব্রিজ নির্মাণ করা হইব বলে শুনতাছি। কিন্তু ব্রিজ নির্মাণ হইতেছে না। যাতায়াতে দুর্ভোগ পোহাইতে হইতেছে।’
    চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের দাবি, তাঁর মিস্ত্রি অন্য জায়গায় কাজ করছেন। তাই কাজ করা হয়নি। এখন কাজ করবেন তিনি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার প্রশ্নে চেয়ারম্যান বলেন, সময় শেষ হোক, সমস্যা নেই।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান জানান, কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করার সুযোগ নেই। গত বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনর্নির্মাণে প্রকল্পগুলো দেওয়া হয়েছে। যাতে পথচারীদের যাতায়াতে ভোগান্তি নিরসন হয়। প্রকল্প দুটির চূড়ান্ত বিল দেওয়া হয়নি। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

    এইমাত্র
    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    ঈদের তিন নায়িকা কে, কোথায়

    বিটিএসের লাইভ অ্যালবামে ‘ডায়নামাইট’, ‘বাটার’ও আছে

    আগস্টে কলকাতায় নূরুজ্জামানের ‘মাস্তুল’

    এসেছে মাহতিম শাকিবের ‘সুইসাইড নোট’

    অবশেষে প্রেমে পড়লেন ৪২ বছরের ভার্জিন স্কুলশিক্ষক, অতঃপর…

    কেন তিন আসামিকে বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করল কারা: যুবদল সভাপতিনিজস্ব সংবাদঃ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.