Close Menu
BSPMSS
    What's Hot

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    • Bspmss
    • Epaper
    • Our Family
    • Registration
    • Login
    BSPMSS
    YouTube Facebook WhatsApp
    BSPMSSBSPMSS
    Subscribe
    Wednesday, March 4
    • প্রচ্ছদ
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • অপরাধ
    • বাণিজ্য
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • খেলা
    • চাকরি
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    BSPMSS
    Facebook X (Twitter) Instagram
    Home»রাজনীতি

    সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

    By PRANTO ISLAM18/07/2025 রাজনীতি No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। তারপরও আমাদের দমন করে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে লড়াই আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদবিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, তা সমাপ্ত না করা পর্যন্ত আমরা থামব না।’

    আজ শুক্রবার বেলা একটার দিকে মুন্সিগঞ্জ শহরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

    এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা যে লড়াই শুরু করেছি, তা চালিয়ে যাব। আমাদের সঙ্গে ওপরওয়ালা আছেন, দেশের জনগণ আছেন। ভয়ের কোনো কারণ নেই। সামনে আরও একটি লড়াই আসছে। সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’

    মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন, মুন্সিগঞ্জ সড়কপথের বেহাল দশা, ভঙ্গুর চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই মুন্সিগঞ্জে নদীভাঙন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। প্রতি মাসে নদীভাঙনে নতুন নতুন জলবায়ু উদ্বাস্তু হচ্ছে। নদীভাঙন থেকে রক্ষা করব আমরা। নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। অবৈধ বালু উত্তোলন, চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আনব আমরা। এ জেলায় শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে। এ জন্য মুন্সিগঞ্জের মানুষ গণ-অভ্যুত্থানে যেভাবে প্রতিবাদ করেছিল, সেভাবে জেগে উঠতে হবে। এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

    মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠান

    মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানছবি: প্রথম আলো

    প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই মুন্সিগঞ্জে হাজার মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি। অনেকেই বলছেন, প্রবাসীদের ভোটের অধিকার নেই। তাঁরা কেন ভোট দেবেন। আমরা বলতে চাই, প্রবাসীরা দেশের অংশ, আমরা তাঁদের ভোটাধিকার নিশ্চিত করব।’

    সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

    পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের নয়। সংস্কার বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করা হয়েছিল। আমরা চাই পরবর্তী বাংলাদেশে এ রকম যেন আর না হয়। এ দেশ আর নেতানির্ভর হবে না। নেতা ভুলের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদবিরোধী মত ও সব রাজনৈতিক দলগুলোর সবাই পরবর্তী বাংলাদেশ নির্মাণে ঐক্যভাবে কাজ করতে হবে।’

    গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমাদের বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়নি। ফ্যাসিস্টমুক্ত হতে বাংলাদেশের আরও অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছুদিন আগে গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম একটি স্বাধীন বাংলাদেশের অংশ সেই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখেছি, সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, সেখানে আমাদের দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।’

    পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে আজ ভোর থেকেই দলটির মুন্সিগঞ্জ শহরের নেতা-কর্মীরা সুপার মার্কেট এলাকায় সমবেত হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের জটলা বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুপার মার্কেট এলাকায় সভা শুরু হয়, যা চলে বেলা সোয়া একটা পর্যন্ত।

    রাজনীতি
    Follow on Facebook Follow on Instagram
    Share. Facebook Twitter Pinterest WhatsApp Email Copy Link

    আরও পড়ুন

    বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ

    দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন: সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    রাজনৈতিক শেল্টার’ ছাড়া খুন, হামলা হচ্ছে না:নিজস্ব সংবাদঃ

    কেন তিন আসামিকে বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করল কারা: যুবদল সভাপতিনিজস্ব সংবাদঃ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকদের পছন্দ -

    এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

    19/07/2025

    ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

    19/07/2025

    দরপত্র ছাড়াই এলএনজি প্রকল্পে সরাসরি চুক্তির পথে সরকার 

    19/07/2025

    পালটা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়

    19/07/2025
    সর্বশেষ পোস্ট -

    জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের: সালাহউদ্দিন আহমদ

    18/07/2025

    গণ–অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের: বদরুদ্দিন উমর

    18/07/2025

    সিরিয়ার সুয়েইদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই

    18/07/2025

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • World
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 ThemeSphere. Designed by WebsiteName.
    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • সার্কুলেশন
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ করুন

    সম্পাদক ও প্রকাশক:  মোঃ রাসেল 

    Type above and press Enter to search. Press Esc to cancel.