Author: PRANTO ISLAM
সরকারের ভেতরে সরকার। এই শিরোনামে লিখতে হবে ভাবিনি। বিশেষ করে প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে। কারণ প্রফেসর ইউনূসের ছিল আকাশসম জনপ্রিয়তা, দেশে-বিদেশে। কিন্তু সব ধারণা ভুল প্রমাণিত হলো। এগারো মাস আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইউনূসের সরকার। প্রেক্ষাপট সবার জানা। অভ্যুত্থানকালে তিনি দেশে ছিলেন না। বিদেশে বসেই তিনি শুনতে পান হাসিনা আউট। অন্তহীন খুশিতে তিনি তখন টগবগ করছিলেন। দেশে ফিরলেই যেখানে তাকে জেলে যেতে হতো তার বদলে হয়তো অন্য কিছু অপেক্ষা করছে। যাই হোক প্রথমে বিশ্বাস করেন নি। পরে তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয় দেশি-বিদেশি টেলিফোন পাওয়ার পর। যদিও সমালোচকরা বলছেন, ঢাকায় কী ঘটছে তা তিনি জানতেন আগেভাগেই।…
রাজনৈতিক আদর্শে বেশ অমিল, ধর্মীয় আকিদা এবং ত্বরিকায়ও পার্থক্য অনেক। তারপরও ভোটের রাজনীতিতে চুক্তিবদ্ধ হচ্ছে বৃহৎ দুই ইসলামী দল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ইসলামী সমমনা আরও অন্তত ৮টি দল। তাদের লক্ষ্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনা। যার মাধ্যমে বিএনপি’র বিপরীতে শক্তিশালী রাজনৈতিক বলয় তৈরি করা। ইতিমধ্যে জামায়াতের আমীর ও ইসলামী আন্দোলনের আমীরের মধ্যে একান্ত বৈঠক হয়েছে এ নিয়ে। আর গত ২৮শে জুন প্রকাশ্য জনসমাবেশে বিষয়টি প্রকাশও করা হয়। ওইদিন রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রথম সারির একাধিক নেতা আগামীতে ইসলামপন্থিদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথাও বলতে শোনা যায়। ওই…
টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরি ভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করতে যাচ্ছে। টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড বর্তমানে বিজনেস সম্প্রসারণ করছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডোমেইন এক্সপার্ট (মাল্টিপল ডিজিটাল প্ল্যাটফর্ম) হিসেবে যোগদানের জন্য প্রতিভাবান পেশাদারদের খুঁজছে। আপনি কি একজন উৎসাহী এবং দক্ষ পেশাদার যিনি আপনার ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান? আপনি কি এমন গতিশীল পরিবেশে সাফল্য লাভ করতে চান, যেখানে উদ্ভাবন, সহযোগিতা এবং শ্রেষ্ঠত্ব আপনার প্রতিটি কাজের মূলে থাকে? টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগদান করুন এবং ডিজিটাল সমাধানের ভবিষ্যত গড়ে তুলতে আমাদের সহায়তা করুন। প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ…
আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছে, একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছে, নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনারা কী এতই পরিবেশবাদী। পৃথিবীর যুগ যুগ ধরে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলনের মধ্যে মধ্য দিয়ে মানুষের অধিকার এগিয়েছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। তারা জনগণের কাছে জবাবদিহিতা করবেন। কৌশলে নানান কথার ফুলঝুরি দিয়ে নির্বাচনকে আপনারা বিলম্ব করাবেন, সমালোচনা করবেন। কেন এর উদ্দেশ্য কী? শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই…
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই ‘নতুন বাংলাদেশে মব সন্ত্রাস জনগণ মেনে নেবে না। হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি দল নতুনরূপে ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, আবারো ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত না করে নির্বাচন দিলে হাসিনার চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হবে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে…
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ১৫ জনই শিশু। শত শত উদ্ধারকারী জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, উদ্ধার অভিযান চলবে যতক্ষণ না শেষ ব্যক্তিকে পাওয়া যায়। অভিযান দ্বিতীয় রাতে গড়ালে স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়ার্দালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান যুব শিবির থেকে এখনও ২৭টি শিশু নিখোঁজ রয়েছে। এই শিবিরের অনেক শিশুই ছিল ১২ বছরের নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পিতা-মাতা ইতিমধ্যেই সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সপ্তাহান্তজুড়ে মধ্য টেক্সাসে একাধিক ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি রয়েছে। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন। শনিবার তেহরানে আশুরা উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে তার এই উপস্থিতি দেখা যায়, যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে উঠে আসে। ৮৫ বছর বয়সী খামেনিকে ইমাম খোমেইনি মসজিদে প্রবেশের সময় উপস্থিত লোকজনকে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাকে উপস্থিত জনতার প্রতি হাত নাড়াতে ও সম্মতিসূচক মাথা নাড়তে দেখা যায়। ১৩ জুন যুদ্ধ শুরুর পর থেকে খামেনি জনসমক্ষে আসেননি। তার সকল ভাষণই এ পর্যন্ত রেকর্ড করা ছিল। শনিবারের ভিডিওটি তার প্রথম সরাসরি উপস্থিতির প্রমাণ। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়…
রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের চলমান রাজনৈতিক সংকট আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত-আধিপত্য বেড়েছে। এ সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও…
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের অবৈধ নির্বাচনে দায়িত্বপালনকারী নিবার্চন কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ২০০৮ সালের কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একের পর এক জালিয়াতির নির্বাচন করে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম ও নির্যাতন করেছে। দুলু বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তার নিজের লেখা বইয়ে পরিস্কারভাবে লিখেছেন, কিভাবে ২০০৮ সালের এই নির্বাচনে কারচুপি করে বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। তাই শুধু ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িতদের…
আমরা যেনতেন নির্বাচন চাই না আগামী নির্বাচন সুষ্ঠু ও সংস্কারের মাধ্যমে চান উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। দেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম আর লুটপাট লক্ষ্য করছি। সংশ্লিষ্ট দলগুলোকে বলবো-সাবধান হোন, নিজেদেরকে সামলান। নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাল্লাহ।’ শনিবার সকাল সোয়া ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ফেনী যাওয়ার পথে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সম্পাদক ও প্রকাশক: মোঃ রাসেল