Author: PRANTO ISLAM
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা পোশাক শিল্পে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন।২রা জুলাই রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়ে আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।এসময় বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দৌজা চৌধুরী ও সদস্য মো. কামাল উদ্দিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ড. মোস্তফা আবিদ খান, এসএসজিপি, কম্পোনেন্ট ম্যানেজার-১; ড. মো. রেজাউল বাসার সিদ্দিকী, কম্পোনেন্ট ম্যানেজার-২ এসএসজিপি; নেছার আহমদ, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, এসএসজিপি; আবুল কালাম আজাদ, যুগ্মসচিব এবং মেহেদী মোশাররাফ ভূঁইয়া, কমিউনিকেশন…
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ। একাদশে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গায় জায়গায় এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা। সিরিজের প্রথম ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাংলাদেশ একাদশ-মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা একাদশ- চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে,…
পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা টানা ক্ষমতায় ছিলেন পাঁচ হাজার ৬৯০ দিন। এর মধ্যে ভালো-মন্দ সব কাজই ছিল তার ঝুড়িতে। তবে এর বেশিরভাগ কাজ জনস্বার্থের পরিপন্থী ছিল। জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন। যার কারণে তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। পতনের ১১ মাসের মাথায় হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে। কিন্তু দলের ভেতরে এ নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা থাকার কথাও নয়। কারণ দলটির ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয়রত। বেশিরভাগই অবশ্য ভারতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা কথা বলছেন। কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রফেসর ইউনূসকে। কিন্তু একবারও তার নিজের ভুল নিয়ে টু-শব্দটি পর্যন্ত করছেন না।…
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা বিএনপির নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামে উদ্ধার করতে যেতে না পারেন, সে জন্য তাঁদের অবরুদ্ধ করা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছে হাতীবান্ধা থানা-পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। তবে বিএনপির নেতারা অভিযোগ অস্বীকার করে বলছেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাঁরা জানেন না। এতে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন। স্থানীয় থানা-পুলিশের সূত্র জানায়, গত বুধবার রাতে…
দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই কঠোর অবস্থানের কথা জানান।রুহুল কবির রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যেকোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে, সে দায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র বিলম্ব করি নাই, করছি না, সঙ্গে সঙ্গে…
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইভার নম্বরও চান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত…
আদালতে হাজির করার সময় মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের…
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম ‘ঠিকানা’য় উপস্থাপক হিসেবে চিত্রনায়ক জায়েদ খানের অভিষেক হচ্ছে। নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখিয়েছেন তিনি। জায়েদ খান প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে। প্রথম পর্বে অতিথি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশ সময় শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার হবে। টক শো সঞ্চালক হিসেবে নিজের অভিষেক প্রসঙ্গে নিউইয়র্ক থেকে চিত্রনায়ক জায়েদ খান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের সেই গল্পগুলো উঠে আসবে- যেগুলো বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে…
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।’ এ সময় নাহিদ ইসলামের সঙ্গে…
ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে সীমা নির্ধারণ। আরেকটি হচ্ছে উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার (৩ জুলাই) এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, আজ সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী, একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায়…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সম্পাদক ও প্রকাশক: মোঃ রাসেল