Author: PRANTO ISLAM
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী এ অনুষ্ঠিত হবে।বুধবার এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এ পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেয়া হবে।এতে আরও বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে।…
অসাধু আমদানিকারকদের দৌরাত্মে চরম হুমকির মুখে দেশিয় শিল্প। এ দৌরাত্মে সবচেয়ে ক্ষতির মুখে কসমেটিকস ও স্কিনকেয়ার খাত। আর এতে বড় অঙ্কের রাজস্ব আদায় নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে। মানসম্মত পণ্য নিশিচত করতে দেশিয় শিল্পের সুরক্ষায় কঠোর নজরদারি বাড়ানো সহ অশুভ দাপট বন্ধ জরুরি। বৃহস্পতিবার কাওরানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) আয়োজিত ‘কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি সম্ভাবনা: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম…
এক সময় শাকিব খানকে নিয়ে মজা করতেন অভিনেতা আরশ খান। অথচ এখন লাইনে দাঁড়িয়ে শাকিবের সিনেমা দেখার জন্যই টিকিট কাটেন এই অভিনেতা। শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি এক নতুন জন্ম দিয়েছে। এরপর শাকিবকে নিয়ে একের পর এক উন্মাদনা তৈরি করছেন নির্মাতারা। কিন্তু এখন শাকিব যে ঈর্ষার, দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির আইকন সে কথা বলার অপেক্ষা রাখে না। শাকিবের এই পরিবর্তনকে সম্প্রতি উপলব্ধি করতে পেরেছেন ছোট পর্দার প্রিয়মুখ আরশ খান। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, উপহাসে আমার এখন আর খারাপ লাগেনা, কষ্ট হয়না। শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করা আমি আজ লাইনে দাড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন, আজ যারা আপনার উপর…
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির পর্দা উঠেছে চীনের ডাজহু শহরে। সেখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশের পুরুষ ও নারী উভয় দলই। আজ সকালে পুল-এ’র ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লাল সবুজের ছেলেরা। ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে নেন দ্বীন ইসলাম। ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্না থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে আরও একবার পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন অমিত হাসান। ম্যাচের বাকি সময়ে দু’দলের আর কেউ গোল না পেলে ম্যাচ শেষ হয় ৩-০ স্কোরলাইনেই। জোড়া গোল করে ম্যাচসেরা দ্বীন ইসলাম। পুল-এ তে বাংলাদেশ ও হংকংয়ের সঙ্গে রয়েছে চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
জাপানের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত ও জনবহুল দ্বীপে দুই সপ্তাহে ৯০০ টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উদ্বিগ্ন হয়ে নির্ঘুম রাত পার করছেন সেখানকার বাসিন্দারা। ২১ জুন থেকে টোকরা দ্বীপপুঞ্জের আশেপাশে সমুদ্রে ভূমিকম্প বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো প্রকার সুনামির সতর্কতাও দেয়া হয়নি। তবে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এক বাসিন্দা বলেছেন, আমরা ভয়ে রাতে ঘুমাতে পারছিনা। মনে হচ্ছে সব সময় কম্পন অনুভূত হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, টোকারা এলাকায় এর আগেও একাধিক ভূমিকম্প হয়েছে। তবে এবারের পরিস্থিতি অস্বাভাবিক। উল্লেখ্য, ১২টি টোকারা দ্বীপের মধ্যে…
সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশের কোন কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। এর আগে, ২২শে মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনি মতামত) নেয়া সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছিল।
ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের স্টিল উৎপাদনকারী কোম্পানি সিডেনর। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ওই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, গত বছর আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ বলেছে, দশ মাসে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারি কোম্পানি আইএমআই সিস্টেমের কাছে ১ হাজার ২০৭ টনের স্টিলের বার বিক্রি করেছে সিডেনর। ইউরোপের বৃহত্তম বিশেষায়িত ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটি হলো সিডেনর। স্পেনের গণমাধ্যম ক্যাদেনা সের জানিয়েছে, ওই সিদ্ধান্তের ফলে খুব সামান্যই আর্থিক ক্ষতি হবে। কারণ ইসরাইল থেকে সিডেনরের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশ আসে। সিডেনর জানিয়েছে, ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত স্পেনের সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ স্প্যানিশ…
কোনো স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে এনসিপি’র নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ২টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে পথসভায় মিলিত হয়। নাহিদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে পিছিয়ে দেয়া না হয়, সেভাবেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। তিনি বলেন, আমাদের…
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য বড় দল বিএনপি’র নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেশী। নিজে এবং অন্যকে এমন কোন কাজ করবেন না বা করতে দিবেন না যাতে দলের ক্ষতি হয়। বড় দল হিসেবে গণতন্ত্রের স্বার্থে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে অনেক ছাড় দিয়েছে। বুধবার বিকালে পটুয়াখালীর প্রাণকেন্দ্র ব্যয়ামাগার মিলনায়তনে জেলা বিএনপি’র ত্রি- বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সম্মেলনে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক দেশের স্বার্থে গণতন্ত্রের…
শুরুটা হয়েছে উড়ন্ত। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের জয় দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবার বড় পরীক্ষা পিটার বাটলারের শিষ্যদের। এই পরীক্ষায় ফেল না করলে অনেক কিছুর দোয়াল খুলে যেতে পারে ঋতুপর্ণা-আফঈদাদের সামনে। প্রথম ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসের অভাব নেই দলে। গতকাল অনুশীলন শেষে স্বপ্না রানী-শাহেদা আক্তার রিপারা আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, মিয়ানমারকে হারিয়ে লক্ষ্যপূরণের পথে বড় লাফটি দিতে চান তারা।এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে ২০১৪ আসরে তিন ম্যাচ, ২০২২ আসরে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচে জয় তো দূরের কথা একটি গোলও করতে পারেনি ফুটবলাররা। উল্টো বাংলাদেশ দল নিজেদের খেলা আগের দুই…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সম্পাদক ও প্রকাশক: মোঃ রাসেল