Author: PRANTO ISLAM

জুলাই-আগস্টের আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ঢাকাতেই ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউশন। তখন হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের কাছে সময় মঞ্জুর করার আর্জি জানান। পরবর্তীতে ট্রাইব্যুনাল ৭ই জুলাই শুনানির দিন নির্ধারণ করেন। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ…

Read More

ইউরোপজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। জার্মানিতে রেকর্ড তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালি, স্পেন ও গ্রিসের পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ ইউরোপের কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। প্রচন্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। জার্মানি বিভিন্ন শহরে কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজন কম দেখা যাচ্ছে। অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে। শীতল অনুভূতি পেতে জলাশয়ের ধারে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। অনেক অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তা রেডিও–টেলিভিশনে প্রচার করা হচ্ছে। জার্মান আবহাওয়া সংস্থার একজন বিশেষজ্ঞের মতে, তীব্র তাপপ্রবাহের পেছনে একাধিক…

Read More

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

Read More

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযোগী কিনা ভাবা দরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন হয়, কিন্তু আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যবস্থা উপযোগী কিনা ভাবা দরকার।’ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য তিনি একথা বলেন। সংস্কারের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘মুক্তিকামী গণতান্ত্রিক জনগণ মনে করে, একটি ইস্যুকে সাথে নিয়ে আরেকটি ইস্যুকে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা। অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলো চিন্তা-ভাবনা করেই প্রস্তাব দিচ্ছে, সবাই জনগণের…

Read More

দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে করা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই জবানবন্দি রেকর্ড করেন। পরে নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চার দিন রিমান্ড শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আজ দুপুর ১২টার দিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাঁর ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক…

Read More

দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই-আগষ্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, জুলাই-আগস্টে…

Read More

ক্রিকেট শুধু খেলা নয়, শতকোটি ডলারের বাণিজ্যিক জগৎও। আর এ দুনিয়ার যাঁরা প্রধান চরিত্র, সেই ক্রিকেটারদের আয়ও কম নয়। মাঠের ক্রিকেটে সফল ও দীর্ঘ ক্যারিয়ার অনেককে খেলোয়াড় হিসেবে যেমন উঁচুতে তুলেছে, তেমনি মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক বুদ্ধিমত্তাও তাঁদের নিয়ে গেছে সম্পদের চূড়ায়। বাইশ গজের পিচ থেকে শতকোটি টাকা সম্পদের সীমানায় পৌঁছে যাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কমও নয়। তেমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বে সম্পদের দিক থেকে শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ১. শচীন টেন্ডুলকার (ভারত) সম্পদের পরিমাণ: ১৭ কোটি মার্কিন ডলার শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালে। তিনিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০…

Read More

সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে যেভাবে নারী ও শিশু নিগ্রহের ঘটনা বেড়ে চলেছে, সেটা ভীষণ রকম উদ্বেগজনক। গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরে যে বর্বরোচিত ঘটনাটি ঘটল, তার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। একজন নারীকে ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার শিকার নারীকে একদল লোকের লাঞ্ছনা এবং তাঁর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর নিগ্রহের পেছনে দারিদ্র্য ও সুদের ব্যবসাও একটি কারণ। ভুক্তভোগী নারীর পরিবার সুদে নেওয়া টাকা সময়মতো পরিশোধ করতে পারেনি। অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী নারীর ঘরের দরজা ভেঙে তাঁকে ধর্ষণ করেন। অন্যদিকে…

Read More

স্থগিত হতে পারে সংবিধান : পরিবর্তন আসতে পারে সরকারে শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। এ ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন। জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে। একই সাথে সরকারের উচ্চপর্যায়ে পরিবর্তন ঘটতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিবেচনায় ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল।…

Read More

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মতিঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় যুবলীগের একজন সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার বিকেলে মতিঝিল এলাকা থেকে যুবলীগের সাবেক এই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম শহীদুল্লাহ চৌধুরী শাহীন (৫৭)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহসম্পাদক। সিটিটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদুল্লাহ চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

Read More